রাত ১২:২৯ | বৃহস্পতিবার | ১৮ জুন, ২০২৬ | ৪ আষাঢ়, ১৪৩৩, বর্ষাকাল | ২ মহর্‌রম, ১৪৪৮

বিশ্বকাপ জিতলে সবচেয়ে বেশি বোনাস পাবে ব্রাজিল

বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল ফিফার কাছ থেকে পাবে ৫ কোটি মার্কিন ডলার। তবে তার পাশাপাশি বিভিন্ন দেশের ফেডারেশনও তাদের দলের জন্য আর্থিক পুরস্কারের ঘোষণা দিয়েছে। যেখানে সবচেয়ে এগিয়ে ব্রাজিল।

সব মিলিয়ে ইংল্যান্ডের খেলোয়াড়দের জন্য নির্ধারিত বোনাসের পরিমাণ দাঁড়াবে প্রায় ১৮২ কোটি টাকা। তবে সবচেয়ে বড় আর্থিক পুরস্কার পেতে পারেন দলের কোচ টমাস টুখেল। ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতাতে পারলে তার জন্য কয়েক মিলিয়ন পাউন্ড বোনাসের ব্যবস্থা রেখেছে ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।

স্পেনের খেলোয়াড়দের জন্য চার ধাপের বোনাস ব্যবস্থা রাখা হয়েছে। কোয়ার্টার ফাইনালে উঠলে তারা পাবেন ১ লাখ ৫০ হাজার পাউন্ড। ধাপে ধাপে সেই অঙ্ক বাড়তে বাড়তে শিরোপা জিতলে দাঁড়াবে ৪ লাখ পাউন্ডে। ফ্রান্সের খেলোয়াড়দের জন্য নির্ধারিত বোনাস ৪ লাখ ৫০ হাজার পাউন্ড। বেলজিয়ামের ফুটবলাররা পাবেন ৩০ হাজার থেকে সর্বোচ্চ ৪ লাখ পাউন্ড পর্যন্ত।

আফ্রিকার কয়েকটি দেশের পুরস্কার ব্যবস্থা আবার ভিন্ন। সেনেগাল, আইভরি কোস্ট ও মরক্কোর খেলোয়াড়েরা নগদ অর্থের পাশাপাশি দেশের রাষ্ট্রপ্রধানদের কাছ থেকে বাড়ি ও জমির মতো উপহারও পেয়ে থাকেন।

কা হি / এনজি