রাত ১২:১২ | রবিবার | ২০ সেপ্টেম্বর, ২০২৬ | ৫ আশ্বিন, ১৪৩৩, শরৎকাল | ৮ রবিউস সানি, ১৪৪৮

বিকৃত ভিডিও নিয়ে ক্ষুব্ধ ম্রুণাল ঠাকুর যা বললেন

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা ‘ডিপফেক’ বা বিকৃত কন্টেন্টের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ভারতীয় অভিনেত্রী মৃণাল ঠাকুর। নিজের অনুমতি ছাড়া অবয়ব ও পরিচয় ব্যবহার করে তৈরি করা কন্টেন্ট অনতিবিলম্বে বন্ধ না করলে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা স্পষ্ট জানিয়েছেন তিনি। 

সম্প্রতি এআই প্রযুক্তির মাধ্যমে ব্যক্তিত্ব ও পরিচয়ের অপব্যবহার ঠেকাতে অনেক ভারতীয় অভিনয়শিল্পী আদালতের শরণাপন্ন হয়েছেন। অনুমতি ছাড়া প্রযুক্তির এই ব্যবহারে রাশ টানতে ইতোমধ্যে আইনি পথ বেছে নিয়েছেন অক্ষয় কুমার, বরুণ ধাওয়ান, অনিল কাপুর, শিল্পা শেঠি, প্রীতি জিনতা, কার্তিক আরিয়ান ও সুনীল শেঠির মতো তারকারা।

 

 

ফা আ/ এনজি