সকাল ৯:১২ | বুধবার | ৫ আগস্ট, ২০২৬ | ২১ শ্রাবণ, ১৪৩৩, বর্ষাকাল | ২১ সফর, ১৪৪৮

সিলেট থেকে নির্বাচন প্রচারণা শুরু বিএনপির : কাংখিত দেশ গড়তে জনগণের কাছে ধানের শীষে ভোট চান তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

২২ জানুয়ারি ২০২৬

 

 

একযুগ আগে সিলেটে খালেদা জিয়ার করা যে ভবিষ্যদ্বাণী সত্য হলো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম দিনে মধ্যরাত পর্যন্ত প্রচারণা চালিয়েছেন বিএনপি চেযারম্যান তারেক রহমান। সিলেটে হযরত শাহজালাল রহ. এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে তিনি নির্বাচনী প্রচারণা শুরু করেন। প্রথম দিনের প্রচারণায় সিলেট থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত কমপক্ষে ৭টি সমাবেশে বক্তব্য রাখেন তারেক রহমান। এসব সমাবেশ থেকে কাংখিত দেশ গড়তে জনগণের কাছে ধানের শীষে ভোট চান তিনি। একইসাথে কেন্দ্র দখল ও ভোট ডাকাতির ষড়যন্ত্রের বিরুদ্ধে সর্তক থাকার আহ্বানও জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান।

প্রচারণার প্রথম দিনে বৃহস্পতিবার সকালে আলীয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত জনসভার মাধ্যমে প্রচারণা শুরু করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, আগামী ১২ তারিখে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে একটি কথা আমি বলতে চাই, ইনশাল্লাহ আগামী দিনে বিএনপি সরকার গঠন করলে আমরা নবী করীম (সা.) ন্যায় পরায়ণতার ভিত্তিতে দেশকে পরিচালনা করব।

তারেক রহমান বলেন, পত্রপত্রিকায় এসেছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এসেছে, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে পোস্টাল ব্যালট যেগুলো পাঠানো হয়েছে সেগুলোকে কিভাবে ডাকাতি করা হয়েছে। যারা এই দেশ থেকে পালিয়ে গেছে তারা যেভাবে আপনাদের ভোট ডাকাতি করেছিল, ঠিক একইভাবে আবার সেই ষড়যন্ত্র শুরু হয়েছে। সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে।

দেশের ভেতরেও ষড়যন্ত্র থেমে নেই উল্লেখ করে তারেক রহমান। ২৪ সালের ৫ আগস্ট এই বাংলাদেশের জনগণ প্রমাণ করে দিয়েছে যে বাংলাদেশের জনগণ ঐক্য থাকলে ঐক্যবদ্ধভাবে আসলে যে কোন ষড়যন্ত্রকে বাংলাদেশের মানুষ প্রতিহত করতে পারে। পারবেন আপনারা প্রতিহত করতে? ইনশাআল্লাহ।

বেলা ১২টা ২৮ মিনেটে আলীয়া মাদ্রাসার মঞ্চে উঠেন তারেক রহমান। বক্তব্য রাখেন ২৩ মিনিট। তার বক্তব্যে ১৬ বছরের ফ্যাসিস্ট আমলে নেতা-কর্মীদের ওপর নিপীড়ন-নির্যাতন, মামলা-মোকাদ্দমা, সিলেটের সন্তান এম ইলিয়াস আলীকে গুম করা, দেশের ভঙ্গুর অর্থনীতি, লুটপাট, রাষ্ট্র কাঠামো রুপান্তর, ফ্যামিলি কার্ড, ফার্মাস কার্ড, হেলফ কার্ড, খাল খনন, বেকারদের কর্মসংস্থানসহ আগামীর পরিকল্পনা গুলো উঠে এসেছে।
তারেক রহমান বলেন, দেশকে আমরা স্বৈরাচার মুক্ত করেছি। আমরা গণতন্ত্রের প্রতিষ্ঠার যাত্রা শুরু করেছি। এখনো সেই যাত্রা শুরু হয়নি। ১২ তারিথে ধানের শীষকে নির্বাচিত করার মাধ্যমে গণতন্ত্রের সেই যাত্রা শুরু হবে। টেক ব্যাক বাংলাদেশ মানে শুধু গণতন্ত্রই রক্ষা নয়।

এর সাথে আরও কথা আছে ৃওই যে বললাম খাল খনন, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ডৃ. আমরা ১২ ১২ তারিখে নির্বাচিত হলে এসব কার্ড আমরা কৃষক ও নারীদেরকে দেবো।

জেলা সভাপতি এম কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে ও মহানগরে ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লুদির সঞ্চালনায় সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিলেট ও সুনামগঞ্জের নেতারা বক্তব্য রাখেন।ৎধশ
এদিকে মৌলভীবাজার থেকে নিজস্ব প্রতিবেদক জানান, জনগণের ভাগ্য বদলে ‘ধানের শীষ’ মার্কায় ভোট চেয়েছেন তারেক রহমান।

বৃহস্পতিবার বিকালে জেলার শেরপুরের আইনপুর খেলার মাঠে এক নির্বাচনী সমাবেশে বিএনপি চেয়ারম্যান এই ভোট চান।

তিনি বলেন,দদ দেশকে যদি বাঁচাতে হয় ইনশাল্লাহ আগামী মাসের ১২ তারিখে যে নির্বাচন, সেই নির্বাচনে এই দেশের বহু মানুষ বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে বহু মানুষ গুমগুনের শিকার হয়েছে। সেই নির্বাচনের মাধ্যমে যদি আমরা দেশে গণতন্ত্রের সূচনা করতে চাই একই সাথে মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চাই তাহলে কোথায় সিল মারতে হবে? ধানের শীষে আমাদেরকে সিল মারতে হবে। দেশ পূনর্গঠনে সকলকে একসঙ্গে কাজ করতে হবে’ দেশবাসীর প্রতি আহ্বান জানান তারেক রহমান।

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপির অঙ্গীকারের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘‘আমাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়া চালু করতে হবে, দেশে মানুষের কথা বলার অধিকার দিতে হবে। একমাত্র এই নিশ্চয়তা দিতে পারে কে? কোন দল?

ধানের শীষ একমাত্র দিতে পারে এই নিশ্চয়তা। এখানে বহু মুরুব্বি মানুষ উপস্থিত আছেন। মুরুব্বীরা সাক্ষী আছেন, যখনই ধানের শীষ দেশ পরিচালনার দায়িত্ব ছিল তখনই পৌরসভার ইলেকশন হোক, ইউনিয়ন পরিষদের ইলেকশন হোক আল্লাহর রহমতে মোটামুটি ঠিকঠাক ভাবে ইলেকশন হয়েছে।

যখন ধানের শীষ ক্ষমতায় ছিল প্রত্যেকটা মানুষ মন খুলে কথা বলতে পেরেছে, সরকারের সমালোচনা করতে পেরেছে। যদি কোন ভুল হয়ে থাকে সরকারকে বলতে হয়েছে। কোন মানুষ গুমের শিকার হয়নি, খুনের শিকার হয় নাই। তারেক রহমান তার বক্তব্যে দেশের উন্নয়নে তার পরিকল্পনার কথাও তুলে ধরেন।

মৌলভীবাজার জেলা সভাপতি নাসের রহমানের সভাপতিত্বে সমাবেশে মৌলভী বাজারের আসনসমূহে বিএনপির প্রার্থীরাও বক্তব্য রাখেন।

মৌলভীবাজারের পরে তিনি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার প্রস্তাবিত উপজেলা মাঠে সমাবেশে বক্তব্য রাখবেন।

এরপর তারেক রহমার, ব্রাক্ষনবাড়ীয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া খেলার মাঠে, কিশোরগঞ্জ জেলার ভৈরব স্টেডিয়ামে, নরসিংদীর পৌর এলাকা সংলগ্ন এলাকায়, নারায়নগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার রুপগঞ্জের গাউসিয়ায় নির্বাচনী সমাবেশে সমাবেশে বক্তব্য রাখবেন।

 

জা ই / এনজি