২৬ ফেব্রুয়ারি ২০২৬
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ২৬ ফেব্রুয়ারি রাজধানীর গুলশানস্থ সিক্স সিজন হোটেল ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড এর উদ্যেগে বার্ষিক দোয়া ও ইফতার অনুষ্ঠান এর আয়োজন করা হয়।
উক্ত দোয়া ও ইফতার অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেব উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এমপি।
এতে আরও উপস্থিত ছিলেন ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড এর চেয়ারম্যান হাসান রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন নির্বাহী পরিচালক ম.মাহফুজুর রহমান, এক্সপার্টস একাডেমি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ড. চৌধুরি মোহাম্মদ ওয়াসি উদ্দিনসহ ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত অথিতিবৃন্দ।
দিনের প্রথমার্ধে প্রতিবছরের ন্যায় প্রতিষ্ঠানগুলোর বার্ষিক প্রোগ্রামের আয়োজন করা হয়। এতে প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় অবদানের জন্য কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরষ্কার প্রদান করা হয়।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হাসান রহমান তার বক্তব্যে বলেন, আমাদের এই দীর্ঘ পথচলা এবং আজকের এই সাফল্য সম্ভব হয়েছে সুদৃঢ় টিমওয়ার্ক এবং আমাদের সম্মানিত বিনিয়োগকারী, নীতিনির্ধারক ও নিবেদিতপ্রাণ কর্মকর্তা-কর্মচারীদের অবিচল আস্থার কারণে। আমরা বিশ্বাস করি, সকলের সম্মিলিত প্রচেষ্টাই আমাদের শক্তি। আগামীতেও আমরা সেবার গুণগত মান অক্ষুন্ন রেখে দেশ ও জাতির কল্যাণে এবং অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে একইভাবে নিয়োজিত থাকতে চাই।
জা ই/ এনজি






