রাত ৮:৫০ | বৃহস্পতিবার | ৫ নভেম্বর, ২০২৬ | ২০ কার্তিক, ১৪৩৩, হেমন্তকাল | ২৪ জমাদিউল আউয়াল, ১৪৪৮

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা রোনালদোর

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। নভেম্বরের আন্তর্জাতিক বিরতি শেষে পর্তুগাল জাতীয় দলের হয়ে আর খেলবেন না ৪১ বছর বয়সী এই তারকা। সামাজিক যোগাযোগমাধ্যমে বৃহস্পতিবার নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় রোনালদো বলেছেন, ‘এটা সহজ সিদ্ধান্ত ছিল না। কারণ, কিছু সিদ্ধান্ত শুধু বিবেক দিয়ে নেওয়া যায় না, হৃদয় দিয়ে নিতে হয়।’

পর্তুগালের সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও বলেন, ‘আমি যদি কখনো আপনাদের খুশির কারণ হয়ে থাকি, আমার কোনো গোল উদযাপনে যদি কাউকে জড়িয়ে ধরে থাকেন, দুশ্চিন্তা ভুলে নিজের দেশকে নিয়ে গর্ব করে থাকেন, তাহলে এটাই আমার সার্থকতা।’

This is not football: Portugal's Euro 2016 victory a damning indictment on  the sport | Goal.com Kenya

জাতীয় দলের হয়ে দীর্ঘ ২৩ বছরের যাত্রায় পাশে থাকা পরিবার, সমর্থক, সতীর্থ, কোচ ও স্টাফদের ধন্যবাদ জানিয়েছেন রোনালদো। বিদায়বার্তার সঙ্গে প্রকাশিত ভিডিওর ক্যাপশনে লিখেছেন, ‘পর্তুগাল সব সময় আমার অংশ হয়ে থাকবে।’

জাতীয় দলের হয়ে ২৩৪ ম্যাচে ১৪৬ গোল করেছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ম্যাচ খেলা ও সর্বোচ্চ গোলের রেকর্ড—দুটিই তার দখলে।

২০০৩ সালে পর্তুগালের হয়ে অভিষেক হয়েছিল রোনালদোর। এরপর দুই দশকের বেশি সময় ধরে জাতীয় দলের হয়ে খেলেছেন তিনি। তার নেতৃত্বে ২০১৬ ইউরো ও ২০১৯ উয়েফা নেশনস লিগ জিতেছে পর্তুগাল।

কা হি / এনজি