রাত ৪:০৯ | রবিবার | ১৮ অক্টোবর, ২০২৬ | ২ কার্তিক, ১৪৩৩, হেমন্তকাল | ৬ জমাদিউল আউয়াল, ১৪৪৮

সেই বিকৃত ভিডিও নিয়ে যা বললেন পরীমনি

বিনোদন ডেস্ক

কিছুদিন আগে একটি টেলিভিশন চ্যানেলের ইনস্টাগ্রাম পেজে হঠাৎ দুই তারকা অভিনেত্রীর বিকৃত আপত্তিকর ভিডিও পোস্ট করা হয়। ভিডিও দেখেই আঁচ করা গিয়েছিল, সেগুলো এআই দিয়ে বানানো। এরপর চ্যানেল কর্তৃপক্ষও জানায়, তাদের ইনস্টাগ্রাম পেজটি হ্যাক হয়েছিল। আর হ্যাকাররাই এই ‘কাণ্ড’ ঘটিয়েছে।

গতকাল রাতে ফেসবুক লাইভে আসেন পরীমনি। সেখানেই ক্ষোভে ফেটে পরেন ‘স্বপ্নজাল’ অভিনেত্রী। কয়েক দিন ধরে সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে যে ‘নোংরামি’তে মেতে উঠেছে নেটিজেনদের একাংশ, তাদের একহাত নিয়েছেন তিনি। ক্ষোভের বশে কয়েকবার গালিও দিয়েছেন।

পরীমনি। ছবি : অভিনেত্রীর ফেসবুক

চ্যানেলটির প্রতিক্রিয়া প্রসঙ্গে পরীমনি বলেন, ‘ওরা এতবড় পাওয়ারফুল একটা মিডিয়া, ১১ ঘণ্টা তো ঝুলেই ছিল। তো প্রমাণ করতে পারল না? নিজেদের কন্ট্রোলে নিতে পারল না? আইন, এত প্রশাসন এগুলো দিয়ে কি সম্ভব ছিল না? এর বিপরীতে আপনি মোটেও বলতে পারেন না, পেজ হ্যাক হয়েছে। তাহলে আমিও বলি, আমার পেজ হ্যাক হয়েছে!’

নিন্দুকদের উদ্দেশে খোঁচা দিয়ে পরী বলেন, ‘তোমরা যখন ভিডিওটি নিয়ে এত মাতামাতি করছিলে, তখন আমার ইচ্ছে হচ্ছিল একটি খোলামেলা ফটোশুট করে ফেলি।’

পরীমনি। ছবি : অভিনেত্রীর ফেসবুক

ওই লাইভে পরীমনি আরো অনেক কথাই বলেছেন। তবে পরে লাইভটি নিজের পেজ থেকে মুছে ফেলেন তিনি। আজ সকালে এটা নিয়ে স্ট্যাটাস দিয়েও জানান, ‘ওপস সরি, ডিলেট করে দিয়েছি। শুভ সকাল।’

প্রসঙ্গত, পরীমনি সম্প্রতি অভিনয় করেছেন গিয়াস উদ্দিন সেলিমের একটি ওয়েব সিনেমায়। ‘সেপারেশন’ নামের এই সিনেমায় তার সঙ্গে আছেন ইমতিয়াজ বর্ষণ।

 

 

 

ফা আ/ এনজি