রাত ৪:৪৯ | শনিবার | ১৭ অক্টোবর, ২০২৬ | ১ কার্তিক, ১৪৩৩, হেমন্তকাল | ৫ জমাদিউল আউয়াল, ১৪৪৮

পঞ্চগড়ে ১৬ মন্দিরে ১ কোটি ৬৫ লাখ টাকার অনুদান

নিজস্ব প্রতিবেদক পঞ্চগড়

 ১৬ অক্টোবর, ২০২৬

পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জ উপজেলা এবং এই দুই উপজেলার পৌর এলাকার ১৬টি মন্দিরের উন্নয়ন ও সংস্কারে ১ কোটি ৬৫ লাখ টাকার অনুদান দেওয়া হয়েছে।

অনুদান প্রকল্পের বরাদ্দপত্র বিতরণ করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ।

তিনি আজ বোদা উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর আয়োজিত এক অনুষ্ঠানে মন্দির পরিচালনা কমিটির প্রতিনিধিদের হাতে এসব বরাদ্দপত্র তুলে দেন

মন্দিরগুলোর উন্নয়ন, সংস্কার ও ধর্মীয় কার্যক্রমে সহায়তার লক্ষ্যে এ অনুদান দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে বিএনপি ও অঙ্গসংগঠনের প্রায় ১০ হাজার স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করবেন বলে ঘোষণা দেন প্রতিমন্ত্রী।

এ সময় ফরহাদ হোসেন আজাদ বলেন, দীর্ঘদিন ধরে সব ধর্মের মানুষ সম্প্রীতি ও সৌহার্দ্যের সঙ্গে একসঙ্গে বসবাস করে আসছেন। এ ঐতিহ্য অক্ষুণ্ন রাখতে হবে। দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ অনৈক্য সৃষ্টি বা ষড়যন্ত্রের চেষ্টা করলে সবাইকে সঙ্গে নিয়ে সম্মিলিতভাবে তা প্রতিহত করা হবে।

অনুষ্ঠানে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজীত সাহা, বোদা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, সাংগঠনিক সম্পাদক রায়হানুল আলম প্রধান রিয়েলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।

 

 

জা ই / এনজি