রাত ৪:৩১ | রবিবার | ১৮ অক্টোবর, ২০২৬ | ২ কার্তিক, ১৪৩৩, হেমন্তকাল | ৬ জমাদিউল আউয়াল, ১৪৪৮

কক্সবাজারে রিসোর্টে আগুনের ঘটনায় ম্যানেজার গ্রেপ্তার

জেলা প্রতিনিধি,কক্সবাজার

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে ভয়াবহ আগুনের ঘটনায় রিসোর্টটির ম্যানেজার মোহাম্মদ সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

শনিবার সকাল সাড়ে ৭টার দিকে মেরিনড্রাইভ লাগোয়া রিসোর্টটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে ১০ জনের মৃত্যু হয়েছে।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন বলেন, অগ্নিকান্ডের পর ঘটনাস্থল থেকে ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া এ ঘটনায় আহত ৬ জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ফায়ারসার্ভিসের দুটি ইউনিটের তৎপরতায় উদ্ধার কার্যক্রম চালানো হয়। মরদেহগুলো কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।

পরিচয় পাওয়া নিহত অন্য তিনজন হলেন ঢাকার আশুলিয়ার স্বপ্নবিলাস নিরিবিলি স্কুলের শিক্ষক নাসরিন আক্তার মুক্তা (২৯), জিহাদ হাওলাদার ও আকিবুল ইসলাম। শেষ দুজনের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কক্সবাজার জেলা প্রশাসন। জেলা প্রশাসক আব্দুল মান্নান জানান, কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।