রাত ১:৫১ | শনিবার | ১০ অক্টোবর, ২০২৬ | ২৫ আশ্বিন, ১৪৩৩, শরৎকাল | ২৮ রবিউস সানি, ১৪৪৮

বিমানবন্দরে আটকে দেওয়া হলো সেই আলোচিত মাহদীকে

নিজস্ব প্রতিবেদক

দেশ ছাড়ার সময় বিমানবন্দরে আটকে দেওয়া হলো সেই আলোচিত মাহদীকে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার আলোচিত সাবেক সদস্য সচিব মাহদী হাসানকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দিয়েছে ইমিগ্রেশন বিভাগ। 

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মাহদী হাসানকে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে। বিদেশ ভ্রমণের বিষয়ে তার ওপর আপত্তি রয়েছে বলেও জানান তারা।

এদিকে, মাহদী হাসান নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত ৯টা ৩৫ মিনিটে ইতিহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইটে তার জ্যামাইকা যাওয়ার কথা ছিল। তবে তাকে বিদেশে যেতে দেওয়া হয়নি।

 

 

তো কা/ এনজি