রাত ৪:৩৫ | শনিবার | ১০ অক্টোবর, ২০২৬ | ২৫ আশ্বিন, ১৪৩৩, শরৎকাল | ২৮ রবিউস সানি, ১৪৪৮

২ পেসার নিয়ে আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
২ পেসার নিয়ে আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

একমাত্র টেস্ট ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। প্রথমবারের মতো টাইগাররা নিরপেক্ষ ভেন্যু হিসেবে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে খেলবে। যেখানে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা ১২টায়।

প্রথমবারের মতো আফগানদের টেস্টে নেতৃত্ব দিতে নেমেছেন রহমত শাহ। তার দলে তিনটি করে স্পিন ও পেস অপশন রাখা হয়েছে। দু’দল এখন পর্যন্ত দুই বার টেস্টে মুখোমুখি হয়ে ফিফটি-ফিফটি ফল। বাংলাদেশ ও আফগানরা জিতেছে একটি করে।

বাংলাদেশ একাদশ : সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, নাঈম হাসান, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম ও এবাদত হোসেন।

 

 

 

কা হি/ এনজি