রাত ২:০৯ | বুধবার | ৭ অক্টোবর, ২০২৬ | ২২ আশ্বিন, ১৪৩৩, শরৎকাল | ২৫ রবিউস সানি, ১৪৪৮

অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় সিরিজ : আবারও পাকিস্তানের মেয়েদের হারাল বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে শুভসূচনা করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। দ্বিতীয় ম্যাচে অবশ্য লঙ্কানদের কাছে হেরে যায় তারা। আজ মঙ্গলবার তৃতীয় ম্যাচে আবারও স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে খেলতে নামেন সাদিয়া ইসলামরা। এই ম্যাচে ১৩ রানে জিতে ফাইনালে এক পা দিয়ে রাখল বাংলাদেশ। 

শুরুতে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ের মুখেই পড়েছিল বাংলাদেশ। মাত্র ৪ রানের মাথায় ২ উইকেট হারিয়েছিল টাইগ্রেসরা। তবে অচেনা ১৭, নিশি ২০, অধিনায়ক সাদিয়া ২৪, সাদিয়া আক্তার অপরাজিত ৩৩ ও ফারজানার অপরাজিত ২৮ রানে ১৩৯ রানের লড়াকু সংগ্রহ পায় বাংলাদেশ।

পাকিস্তানের হয়ে রোজিনা ও মাহাম দুইটি এবং সাহার বানু একটি উইকেট শিকার করেন।

তবে ৬৯ রানে প্রথম উইকেট হারানোর পর দ্রুতই ছন্দ হারায় পাকিস্তান। ৭০ ও ৭১ রানের মধ্যে আরও দুটি উইকেট পড়ে। মাঝের ওভারে নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে ম্যাচে ফিরে আসে বাংলাদেশ। বিপরীতে ২০ ওভার শেষে ৭ উইকেটে ১২৬ রানেই থেমে যায় পাকিস্তান।

বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ফারজানা ইয়াসমিন। ৪ ওভারে ২৫ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। নিশিতা আক্তার নিশি ২৮ রানে ২ উইকেট এবং তিথি দাস অপর্ণা ৮ রান দিয়ে একটি উইকেট নেন।

শা হা / এনজি