সকাল ৮:১৭ | বুধবার | ১৯ আগস্ট, ২০২৬ | ৪ ভাদ্র, ১৪৩৩, শরৎকাল | ৫ রবিউল আউয়াল, ১৪৪৮

ম্যাচ কিংবা সিরিজ জয়ের পর বিসিবির বোনাসের রেওয়াজ আর থাকছে না!

ঐতিহাসিক বা বড় জয়ের পর খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টকে আর্থিক পুরস্কৃত করার একটা পুরোনো সংস্কৃতি আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)। অস্ট্রেলিয়ার মাটিতে অবিস্মরণীয় টেস্ট জয়ের পর তাই প্রত্যাশিতভাবেই প্রশ্নটা উঠেছিল, এবার কি দেওয়া হচ্ছে ক্রিকেটারদের! 

তিনি জানান, বোনাস সংস্কৃতির আগের রীতি থেকে বের হতে চাচ্ছি আমরা। কোনো ম্যাচ বা সিরিজের জন্য বোনাস না দিয়ে বছর শেষে ভালো খেলার ওপর ক্রিকেটারদের কিছু দেওয়া যেতে পারে।

অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক অর্জনের পর ক্রিকেটারদের বোনাস দেওয়া হবে কি না এমন এক প্রশ্নে তামিম বলেছিলেন, ‘বোনাসের বিষয়টি অভ্যন্তরীণ থাকুক। আমরা খেলোয়াড়দের সাথে এটি নিয়ে আলোচনা করব। বাংলাদেশ ক্রিকেট বোর্ড হিসেবে আমরা খেলোয়াড়দের এই অর্জনে অত্যন্ত গর্বিত। আশা করি বাংলাদেশ ক্রিকেট এখান থেকে আরও এগিয়ে যাবে। এই জয়টি আন্তর্জাতিকভাবে একটি বড় বার্তা দিবে। এটি শুধু একটি জয় নয়, একটি শক্তিশালী বার্তা। আমরা সবাই খুব খুশি।’

প্রসঙ্গত, দুই টেস্ট সিরিজের প্রথমটিতে ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। বল হাতে ৯ উইকেট শিকার করে ম্যাচসেরা হয়েছেন টাইগার পেসার হাসান মাহমুদ।

কা হি / এনজি