সকাল ৮:১৯ | বুধবার | ১৯ আগস্ট, ২০২৬ | ৪ ভাদ্র, ১৪৩৩, শরৎকাল | ৫ রবিউল আউয়াল, ১৪৪৮

পদত্যাগ করেছেন পিএসসি চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক মোবাশ্বের মোনেম।

তিনি বলেন, ‘আজ দুপুরে চেয়ারম্যান পদত্যাগপত্র জমা দিয়েছেন।’

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৮ অক্টোবর পিএসসির তৎকালীন চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ কমিশনের অন্য সদস্যরা পদত্যাগ করেন। এর পরদিন ৯ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেমকে পিএসসির চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়।

ম র / এনজি