রাত ১:২৩ | রবিবার | ২৬ জুলাই, ২০২৬ | ১১ শ্রাবণ, ১৪৩৩, বর্ষাকাল | ১১ সফর, ১৪৪৮

লাল শাড়িতে তটিনীর চোখজুড়ানো রূপ

টকটকে লাল শাড়িতে ঝলমলে হাসি আর কপালে লাল টিপ; একগুচ্ছ চেনা-অচেনা মিষ্টি ভঙ্গির ছবিতে ধরা দিয়ে অনুরাগীদের হৃদস্পন্দন বাড়িয়ে দিয়েছেন সময়ের জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। 

ছবিগুলো তোলা ইনডোর লোকেশনে। কখনো মৃদু হাসিতে, আবার কখনো চোখ নামিয়ে পোজ দিয়েছেন। আবার কানের কাছে হাত রেখে মিষ্টি ভঙ্গিতেও ক্যামেরা বন্দি হয়েছেন অভিনেত্রী।

ছবিগুলোর পোস্টের ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে জুড়ে দিয়েছেন রবীন্দ্রনাথের অমর সৃষ্টি ‘ভালোবেসে সখী’ গানটি। আর সেই গানেরই একটি কথা  টেনে তটিনী লিখেছেন, ‘আমার নামটি লিখো—তোমার মনের মন্দিরে।’

সুন্দরী এই তারকার এমন মিষ্টি আকুতি আর চোখজুড়ানো রূপের ঝলক দেখে চোখ ফেরাতে পারছেন না ভক্তরা। পোস্টটি করা মাত্রই লাইক, কমেন্ট আর শেয়ারের ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়।

অভিনেত্রীর রূপ ও ক্যাপশনের সঙ্গে মিলিয়ে অনুরাগীরা মন্তব্য বক্সে কাব্যিক সব অনুভূতির প্রকাশ ঘটাচ্ছেন। অনেকেই রবীন্দ্রনাথের গানের কলি ধার করে কমেন্ট বক্সে লিখেছেন, ‘আমার পরানে যে গান বাজিছে তাহার তালটি শিখো।’

 

 

ফা আ/ এনজি