রাত ১:২৭ | রবিবার | ২৬ জুলাই, ২০২৬ | ১১ শ্রাবণ, ১৪৩৩, বর্ষাকাল | ১১ সফর, ১৪৪৮

এই সপ্তাহের যত নতুন সিনেমা ও সিরিজ

বিনোদন ডেস্ক

প্রতি সপ্তাহেই দেশি-বিদেশি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় নানা ভাষার নতুন সিনেমা ও সিরিজ। দর্শকদের বিনোদনের খোরাক জোগাতে চলতি সপ্তাহে মুক্তি পাওয়া আলোচিত কিছু কনটেন্টের খোঁজ মিলল। দেখে নেওয়া যাক সেগুলো।

গত ২৩ জুলাই জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে বাংলা চলচ্চিত্র ‘রকস্টার’। এতে অভিনয় করেছেন শাকিব খান, সাবিলা নূর এবং তারিক আনাম খান। ছবিটির মূল গল্প আবর্তিত হয়েছে ‘আগুন’ নামের এক উদীয়মান সংগীতশিল্পীকে ঘিরে। একজন স্বনামধন্য শাস্ত্রীয় সংগীতশিল্পীর সন্তান হয়েও বাবার পথ অনুসরণ না করে সে বেছে নেয় রক মিউজিক। অল্প সময়েই দেশ-বিদেশে পরিচিতি ও খ্যাতি পেলেও ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন ও ভালোবাসার জটিলতায় একসময় তার জীবন করুণ পরিণতির দিকে মোড় নেয়।

র‍্যানসম ক্যানিয়ন সিজন ২ (ইংরেজি সিরিজ)

মুসাফির ক্যাফে (হিন্দি সিরিজ)

২৪ জুলাই নেটফ্লিক্সে আসছে হিন্দি সিরিজ ‘মুসাফির ক্যাফে’। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বিক্রান্ত ম্যাসি, বেদিকা পিন্টো ও মহিমা মাকওয়ানা। গল্পে দেখা যায়, চন্দ্র নামের এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার তার নিয়মিত করপোরেট জীবন ছেড়ে লেখক হওয়ার স্বপ্ন পূরণে পাহাড়ে পাড়ি জমায়। কিন্তু সেখানে গিয়ে তার বর্তমান ও অতীত জীবনের টানাপোড়েনে এক আবেগঘন ত্রিকোণ প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে সে।

২৪ জুলাই স্ট্রিমিং প্ল্যাটফর্ম ভিডিও প্রাইমে মুক্তি পাচ্ছে হিন্দি ওয়েব সিরিজ ‘আদর্শ বল বিদ্যালয়’। কে কে মেনন, অর্চনা পূরণ সিং ও নবীন কাস্তুরিয়া অভিনীত এই সিরিজের গল্প একটি পিছিয়ে পড়া সরকারি স্কুলকে ঘিরে। স্কুলের অলস ও দায়িত্বজ্ঞানহীন প্রধান শিক্ষক জ্ঞানেশ্বর জানতে পারে, ভালো ফল করা ১০টি স্কুলের প্রধান শিক্ষকেরা সরকারি খরচে কেমব্রিজে ট্রেইনিং ট্যুরের সুযোগ পাবেন। সেই লোভে পড়ে বিশৃঙ্খল একটি স্কুলকে রাতারাতি সফল শিক্ষাঙ্গনে রূপান্তর করার মিশন শুরু করে সে।

দ্য ডেব্‌ট কালেক্টর (থাই সিনেমা)

গত ২৩ জুলাই নেটফ্লিক্সে যুক্ত হয়েছে থাই সিনেমা ‘দ্য ডেব্‌ট কালেক্টর’। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নাদেচ কুগিমিয়া ও দাও পিত্তায়া সাএচুয়া। দীর্ঘদিন কারাভোগের পর মুক্তি পেলেও এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয় এক সাবেক ঋণ আদায়কারী। জীবনের শেষ প্রান্তে এসে ঋণের ফাঁদে পড়া অসহায় ও নির্যাতিত মানুষদের বাঁচানোর তাগিদে সে আবারও ফিরে যায় সেই অন্ধকার অপরাধজগতে এবং মুখোমুখি হয় ক্ষমতাশালী এক অপরাধ চক্রের।

দ্য ট্রুথার্স (স্প্যানিশ সিনেমা)

২৪ জুলাই নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে স্প্যানিশ থ্রিলার সিনেমা ‘দ্য ট্রুথার্স’। স্টেফানি ম্যাগিন ও হোসে করোনাদো অভিনীত এই সিনেমায় দেখা যায়, বহু বছর ধরে পরিবার থেকে আলাদা থাকা এক তরুণী তার মায়ের রহস্যময় মৃত্যুর খবর পেয়ে বাড়ি ফিরে আসে। মায়ের মৃত্যুর পেছনের সত্য উন্মোচন করতে সে মরিয়া হয়ে উঠলেও তার বাবা কিছু একটা লুকানোর চেষ্টা করে। একপর্যায়ে বাবা ও মেয়ের মধ্যে শুরু হয় মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব।

ফা আ/ এনজি