জ্যেষ্ঠ প্রতিবেদক
তৃণমূলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে রংপুর জেলার নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (২৫ জুলাই) বিকেলে রাজধানীর গুলশানে দলের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে রংপুর বিভাগের নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা ও লালমনিরহাট জেলার এবং রংপুর জেলা ও মহানগরের দলীয় নেতারা উপস্থিত আছেন।
এছাড়া বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদও বৈঠকে উপস্থিত আছেন।
জা ই / এনজি






