রাত ১:৩৫ | শুক্রবার | ৩ জুলাই, ২০২৬ | ১৯ আষাঢ়, ১৪৩৩, বর্ষাকাল | ১৭ মহর্‌রম, ১৪৪৮

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীকে উদ্দেশ্য করে বললেন আরাঘচি : ট্রাম্প পোষা প্রাণীদের চুপ রাখবেন বলেছেন, মনিবের অবাধ্য হলে শিক্ষা দেবো

ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনিকে ইসরায়েল ‘হত্যার জন্য চিহ্নিত’ করে রেখেছে বলে মন্তব্য করেছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। তার এ মন্তব্যের জেরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

বুধবার (১ জুলাই) মাইক্রো ব্লগিং সাইট এক্সে আরাঘচি এ নিয়ে লিখেছেন, “ইসলামাবাদ সমঝোতা স্মারকের ধারাগুলো স্বচ্ছ কাঁচের মতো পরিষ্কার। এই চুক্তিতে কী কী শর্ত রয়েছে তা দেখতে সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প তার তেল আবিবের (ইসরায়েলের) পোষা প্রাণীদের মুখ বন্ধ রাখার ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছেন। যদি তারা তাদের মনিবের কথা না শোনে তাহলে ইরান তাদের শিক্ষা দেবে।”

ইরানের নেতৃবৃন্দের ওপর ইসরায়েল কোনো ধরনের হুমকি তৈরি করলে তাৎক্ষণিক ও শক্তিশালী প্রতিক্রিয়া দেখানো হবে বলেও হুমকি দেন তিনি।

 

 

সূত্র: আলজাজিরা

আ ই / এনজি