রাত ২:০৩ | সোমবার | ১৭ আগস্ট, ২০২৬ | ২ ভাদ্র, ১৪৩৩, শরৎকাল | ৩ রবিউল আউয়াল, ১৪৪৮

পুরস্কার দেওয়ার ঘোষণা ইরানের সেনাপ্রধানের: মার্কিন সেনাকে হত্যা-আটক করলে ৩০ হাজার ডলার, নারীরা করতে পারলে ৬০ হাজার

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের কোনো সেনাকে হত্যা বা আটক করতে পারলে ৩০ হাজার ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের সেনাবাহিনী। আর কোনো ইরানি নারী যদি মার্কিন সেনাদের হত্যা-আটক করতে পারেন তাহলে তাকে ৬০ হাজার ডলার দেওয়া হবে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তবে যুক্তরাষ্ট্র তাদের কোনো সেনাকে ইরানে সরাসরি পাঠায়নি। যদিও এপ্রিলে নিজেদের একটি যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর বিমানের পাইলট ও অপর ক্রুকে উদ্ধারের জন্য ইরানে প্রবেশ করেছিল মার্কিনিদের একটি বিশেষ বাহিনী। তারা মিশন শেষ করে আবার সেখান থেকে চলে যায়।

ইরানি সেনাপ্রধান এ ব্যাপারে বলেছেন, “কেউ যদি হামলা চালাতে আসা কোনো মার্কিন সেনাকে হত্যা বা আটক করে এবং আমাদের কাছে হস্তান্তর করে তাহলে তাকে ইরানের সেনাবাহিনীর পক্ষ থেকে ৩০ হাজার ডলার বা ৫ বিলিয়ন তোমানস দেওয়া হবে।”

 

 

সূত্র: এএফপি

আ ই / এনজি