রাশিয়ায় নিজেদের ইতিহাসে সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। দেশটি গতকাল রাতে রাশিয়ায় প্রায় ৯০০ ড্রোন দিয়ে হামলা করে। এতে রাশিয়াতে ছয়জনের মৃত্যু হয়েছে।
রুশ বার্তাসংস্থা তাস নিউজ জানিয়েছে, এ বছরে এটি ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা। এসব ড্রোনের অনেকগুলো পাঠানো হয়েছিল মস্কোতে। যেখানে রাশিয়ার এলিট শ্রেণির লোকজন বাস করেন।
মস্কোর গভর্নর আন্দ্রি ভোরোভিয়েভ জানিয়েছেন, মস্কোতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং বৈদ্যুদিক যুদ্ধাস্ত্র ব্যবহার করে ১৮৭টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।
সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, রাশিয়ার অ্যামাজনখ্যাত ওয়াইল্ডবেরিসের মস্কোর গুদামে সরাসরি আঘাত হেনেছে ড্রোন। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
রাশিয়ার মানুষ ওয়াইল্ডবেরিস থেকে তাদের বেশিরভাগ পণ্য কিনে থাকেন। এখন এটির গুদামে ইউক্রেন হামলা চালাচ্ছে। যেন রাশিয়ার মানুষও ইউক্রেনীয়দের মতো যুদ্ধের উত্তাপটি টের পান।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মোট ১৭টি প্রদেশে ড্রোন ভূপাতিত করা হয়েছে। যেগুলো দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলে অবস্থিত।
যে ছয়জন নিহত হয়েছেন তারমধ্যে পাঁচজনই প্রাণ হারিয়েছেন দক্ষিণাঞ্চলের রোস্তভে। অপরদিকে মস্কোকে নিহত হয়েছে ৮৩ বছর বয়সী এক ব্যক্তি।
ইউক্রেনের এসব হামলার মধ্যে রাশিয়াও পাল্টা হামলা চালাচ্ছে। তারা রাজধানী কিয়েভে মিসাইল ও ড্রোন দিয়ে হামলা চালিয়েছে।
তবে রাশিয়ার ছোড়া একটি মিসাইলও প্রতিহত করতে পারেনি ইউক্রেন। দেশটিতে যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সংকটে ভুগছে এরমাধ্যমে তা আবারও প্রমাণিত হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পশ্চিমা দেশগুলোর কাছে এজন্য প্রতিরক্ষা ব্যবস্থা চেয়ে অনুরোধ জানিয়েছেন।
সূত্র: সিএনএন
আ ই / এনজি






