বিনোদন ডেস্ক
রাধিকা বলেন, ‘আমি তিন মাসের গর্ভবতী ছিলাম। আমার প্রচণ্ড খিদে পেত, তাই আমি প্রচুর খেতাম এবং শারীরিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছিলাম তখন, কিন্তু আমার দিকটা বোঝার পরিবর্তে সেই পরিচালক আমাকে নানাভাবে বিব্রত করতেন। আমি তা সহ্য করতাম, কিন্তু যখন সেটে ব্যথা হতো, আমি অস্বস্তি বোধ করতাম, তখন তিনি আমাকে ডাক্তার দেখাতে যেতেও দেননি। তার এই আচরণ আমাকে সত্যিই হতাশ করেছিল।’

সাক্ষাৎকারের সময়, রাধিকা হলিউডের একজন চলচ্চিত্র নির্মাতার সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও ভাগ করে নেন। রাধিকা জানান হলিউডের চলচ্চিত্র নির্মাতাকে যখন তিনি জানান যে, তিনি গর্ভবতী এবং তার ওজন বাড়ছে, তখন চলচ্চিত্র নির্মাতা বলেন, ‘এতে কিছু যায় আসে না। আপনি গর্ভবতী এবং এই সব কিছুই স্বাভাবিক।’
রাধিকা আপ্তে গত বছর ডিসেম্বরে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। ২০১২ সালে ব্রিটিশ সংগীতশিল্পী ও সুরকার বেনেডিক্ট টেলরকে বিয়ে করেন এই অভিনেত্রী।
ফা আ / এনজি






