বিকাল ৪:১০ | শুক্রবার | ৬ নভেম্বর, ২০২৬ | ২১ কার্তিক, ১৪৩৩, হেমন্তকাল | ২৫ জমাদিউল আউয়াল, ১৪৪৮

সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান

জ্যেষ্ঠ প্রতিবেদক
২২ ফেব্রুয়ারি ২০২৬

 

বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সেলিমা রহমান হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করানো হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হয়ে গত ১৯ ফেব্রুয়ারি রাত ১০টা ইউনাইটেড হাসপাতালে সিসিইউতে ভর্তি হয়েছেন সেলিমা রহমান।

সেলিমা রহমানের সুস্থতায় পরিবার ও দলের পক্ষ থেকে দোয়া চেয়েছেন।

 

 

জা ই / এনজি