বিনোদন ডেস্ক
০২ জুলাই ২০২৬
ভারতের আলোচিত তারকা দম্পতি আকাঙ্ক্ষা চামোলো ও গৌরব খান্না। কয়েকদিন ধরে শোনা যাচ্ছে, তাদের নয় বছরের দাম্পত্য ভেঙে যাচ্ছে।
এ বিষয়ে আকাঙ্ক্ষা বলেন, আমি বুঝতে পারি, আমি ওকে সেই জীবন দিতে পারব না, যা ও চায়। তাই আমি ওকে আগেই বলেছিলাম, যদি ও চায়, তাহলে সম্পর্ক থেকে বেরিয়ে যেতে পারে।
সন্তান নেওয়ার বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে আকাঙ্ক্ষা বলেন, সমাজে অধিকাংশ মানুষ পরিবার গড়তে এবং সন্তান নেওয়ার প্রত্যাশা নিয়েই বিয়ে করেন।
তার মতে, গৌরবের সেই ইচ্ছা স্বাভাবিক এবং এতে তিনি কোনো ভুল দেখেন না। তবে নিজের সিদ্ধান্ত থেকেও তিনি সরে আসতে চাননি। তিনি আরও জানান, শুধু জৈবিকভাবে সন্তান জন্ম দেওয়া নয়, সন্তান দত্তক নেওয়ার প্রতিও তার কোনো আগ্রহ নেই। তিনি সচেতনভাবেই ‘চাইল্ড-ফ্রি’ জীবন বেছে নিতে চান।
এ বিষয়ে গৌরব খান্না এ বিষয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। ভারতীয় গণমাধ্যমের খবর, তিনি বর্তমানে একটি টেলিভিশন অনুষ্ঠানের শুটিংয়ে ব্যস্ত রয়েছেন।
ফা আ/ এনজি






