নিজস্ব প্রতিবেদক

  ০৮ এপ্রিল ২০২৬

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ কেন প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশে বসেছেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ও বিরোধীদল জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমান।

তবে গত দুদিন ধরে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর পাশের আসনে দেখা যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর আসন যেখানে ছিল, সেখান থেকে তিনি সর্বোচ্চ আসনের পাশে চলে গেছেন।’ প্রধানমন্ত্রী তাকে সেই সুযোগ দিয়েছেন বা তাকে কোনো বিশেষ ছাড় দিয়েছেন কিনা সেই প্রশ্ন রাখেন জামায়াতের সংসদ সদস্য মুজিবুর রহমান। যদি ছাড় দিয়ে না থাকেন, তবে এই সংসদে রুলস অব প্রসিডিওর যা আছে এগুলোকে সঠিকভাবে বাস্তবায়ন করার জন্য স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন মুজিবুর রহমান।

তার প্রশ্নের উত্তরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম জানান, সংসদে আসন পরিবর্তন হতেই পারে, এটা কোনো পয়েন্ট অব অর্ডারের বিষয় না।

পরে, যখন সংসদে সন্ত্রাসবিরোধী সংশোধন বিল-২০২৬ উত্থাপন করার আহ্বান করা হয়, স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ‘মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আমার জায়গায় ফেরত এসেছি।