রাত ৩:৪৬ | বুধবার | ২২ জুলাই, ২০২৬ | ৭ শ্রাবণ, ১৪৩৩, বর্ষাকাল | ৭ সফর, ১৪৪৮

ষড়যন্ত্রে হতাশ না হয়ে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর

জ্যেষ্ঠ প্রতিবেদক

চারদিকের ষড়যন্ত্রে হতাশ না হয়ে দলের সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

রুহুল কবির রিজভী বলেন, চারদিক থেকে ষড়যন্ত্র হচ্ছে। তাই কিছু না পাওয়ার হতাশা প্রকাশ না করে সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খুনি মোজাফফর হোসেন আন্তর্জাতিক আর দেশীয় আশ্রয়ে ছিলেন। ৪৫ বছর সে কীভাবে টিকে থাকল সেটাই প্রশ্ন।

 

 

জা ই / এনজি