সন্ধ্যা ৭:০৪ | বৃহস্পতিবার | ১৭ সেপ্টেম্বর, ২০২৬ | ২ আশ্বিন, ১৪৩৩, শরৎকাল | ৫ রবিউস সানি, ১৪৪৮

বাহরাইন ও কুয়েতে মিসাইল ছুড়ল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

বাহরাইন ও কুয়েতে নতুন করে হামলা চালিয়েছে ইরান। দেশ দুটিতে আজ মঙ্গলবার (২১ জুলাই) মিসাইল ও ড্রোন ছুড়েছে তেহরান।

কুয়েতে হামলার প্রায় একই সময় বাহরাইনেও সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। এ সময় বাসিন্দাদের নিকটস্থ নিরাপদ আশ্রয় কেন্দ্রে আহ্বান জানায় বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

গতকাল কুয়েতের পানি ও বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালায় ইরান। আজ কোন বস্তু লক্ষ্য করে হামলা হয়েছে সেটি এখনো নিশ্চিত নয়।

সূত্র: আলজাজিরা

আ ই / এনজি