রাত ৪:১৪ | বৃহস্পতিবার | ৬ আগস্ট, ২০২৬ | ২২ শ্রাবণ, ১৪৩৩, বর্ষাকাল | ২২ সফর, ১৪৪৮

শেহবাজের এক্সবার্তা কি অন্য কেউ লিখে দেন, প্রশ্ন ফোর্বসের

শেহবাজের এক্সবার্তা কি অন্য কেউ লিখে দেন, প্রশ্ন ফোর্বসের

ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের একটি এক্সপোস্ট নিয়ে প্রশ্ন তুলেছে মার্কিন সাময়িকী ফোর্বস। সামাজিক যোগাযোগমাধ্যম বিশেষজ্ঞদের বরাত দিয়ে এক প্রতিবেদনে ফোর্বস সংশয় প্রকাশ করেছে যে শেহবাজ শরিফের এক্সপোস্টগুলো কি তিনি নিজেই লেখেন না কি পাকিস্তানের বাইরে থেকে সেগুলো লেখা হয়?

তিনি এই বার্তা পাঠানোর কিছু সময় পর ১৪ দিনের যুদ্ধবিরতির ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প।

এদিকে ফোর্বস এই বার্তার একটি খসড়া অনুলিপি প্রকাশ করেছে। এর পরেই মূলত প্রশ্ন ওঠে সেই বার্তাকে ঘিরে।

সামাজিক যোগাযোগমাধ্যম বিশেষজ্ঞ এবং ড্রপ সাইট সাবস্ট্যাকের প্রতিষ্ঠাতা ফোর্বসকে বলেছেন, বার্তাটি সম্ভবত শরিফ লেখেননি। এক্সপোস্টে শেহবাজ শরিফের নামের নিচে @সিএমশেহবাজ লেখা। এই ব্যাপারটিরে দিকে ইঙ্গিত করে তিনি বলেন, শেহবাজের নিজের কর্মীরাও তাকে ‘প্রধানমন্ত্রী শেহবাজ’ হিসেবে উল্লেখ করেন না। পোস্টটি যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের কোনো পক্ষ লিখেছে বলেও ঘোর সন্দেহ প্রকাশ করেন তিনি।

অন্য অনেক ব্যবহারকারীও এই মর্মে সংশয় প্রকাশ করেছেন যে হয়তো এই খসড়া পোস্টটি পাকিস্তানি কর্মকর্তাদের দ্বারা লেখা হয়নি।

এ ব্যাপারে পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছিল ফোর্বস, কিন্তু কোনো কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি।

 

 

সূত্র : ফোর্বস

জা ই/ এনজি