বিকাল ৩:২৯ | শুক্রবার | ৬ নভেম্বর, ২০২৬ | ২১ কার্তিক, ১৪৩৩, হেমন্তকাল | ২৫ জমাদিউল আউয়াল, ১৪৪৮

শপথগ্রহণ করেই বাবা-মায়ের কবর জিয়ারতে নতুন প্রধানমন্ত্রী

 অনলাইন ডেস্ক

১৭ ফেব্রুয়ারি, ২০২৬
শপথগ্রহণ করেই বাবা-মায়ের কবর জিয়ারতে নতুন প্রধানমন্ত্রী
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণের পর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন তারেক রহমান। আজ মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে কবর জিয়ারত করেন তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটে বিজয়ী হয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিএনপি। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল সোয়া ৪টার দিকে দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

 

এর আগে আজ সকালে সব সংসদ সদস্যের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে বিকাল সোয়া ৪টার দিকে প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। পর্যায়ক্রমে সব মন্ত্রীদেরও শপথ অনুষ্ঠিত হয়।

জা ই / এনজি