সকাল ৬:০৮ | সোমবার | ২১ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩, শরৎকাল | ৯ রবিউস সানি, ১৪৪৮

রাজউকের আশিয়ান সিটি প্রকল্পে ৩৩ একর জমি চিহ্নিতকরণে যৌথ জরিপ টিম গঠন

নিজস্ব প্রতিবেদক

০৮ এপ্রিল ২০২৬

 

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) আশিয়ান সিটি প্রকল্পের প্রকল্প এলাকার ৩৩ একর জমির সীমানা চিহ্নিতকরণের জন্য একটি যৌথ জরিপ টিম গঠন করেছে। সম্প্রতি জারি করা এক দাপ্তরিক আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, আশিয়ান সিটি আবাসিক প্রকল্প সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে গত ৩০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে রাজউকের চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভার সিদ্ধান্ত অনুযায়ী এ টিম গঠন করা হয়েছে। সভায় প্রকল্প এলাকার প্রকৃত সীমানা নির্ধারণ এবং জমির মালিকানা সংক্রান্ত বিষয়গুলো যাচাইয়ের লক্ষ্যে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

গঠিত টিমে রাজউকের নগর পরিকল্পনা ও বাস্তবায়ন শাখার একাধিক কর্মকর্তা ছাড়াও সংশ্লিষ্ট ভূমি মালিকদের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। টিমকে প্রকল্প এলাকার সীমানা নির্ধারণ, জমির দখল ও ব্যবহার পরিস্থিতি যাচাই এবং প্রয়োজনীয় প্রতিবেদন প্রস্তুতের দায়িত্ব দেওয়া হয়েছে।

আদেশ অনুযায়ী, আগামী তিন কর্মদিবসের মধ্যে সরেজমিনে জরিপ কার্যক্রম সম্পন্ন করে একটি বিস্তারিত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

রাজউক সূত্র জানায়, আশিয়ান সিটি প্রকল্প নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের অভিযোগ ও বিরোধ চলছিল। এসব জটিলতা নিরসন এবং প্রকল্পের স্বচ্ছতা নিশ্চিত করতেই এই যৌথ জরিপ উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এ পদক্ষেপের মাধ্যমে প্রকল্প এলাকার বাস্তব চিত্র স্পষ্ট হবে এবং ভবিষ্যৎ কার্যক্রম গ্রহণে সহায়ক হবে।

 

 

জা ই/ এনজি