নিজস্ব প্রতিবেদক
১০ এপ্রিল ২০২৬
ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের বিরোদ্ধে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।
গত বুধবার রাজধানীর বেইলী রোডে ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহসভাপতি বায়েজিদ হোসাইনের নেতৃত্বে ২০-২৫ জন এ বিক্ষোভ করে।
এ সময়, রবিউল ইসলাম নয়নকে কটাক্ষ করে ‘নয়নের চামড়া তুলে নেবো আমরা’ স্লোগান দেওয়া হয়।
বিক্ষোভকারীদের অভিযোগ, নয়নের বিরুদ্ধে দলের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি, দখল, কমিটি বাণিজ্যসহ অসংখ্য অভিযোগ রয়েছে। তারা নয়নের বহিষ্কারের দাবি জানান।
টি আই/ এনজি






