দুপুর ১২:৩৪ | রবিবার | ১৭ মে, ২০২৬ | ৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩, গ্রীষ্মকাল | ২৯ জিলকদ, ১৪৪৭

মেয়েকে নিয়ে  প্রেক্ষাগ্রহে  ছবি দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
০৪ এপ্রিল ২০২৬
মেয়েকে নিয়ে  প্রেক্ষাগ্রহে  ছবি দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত সচিব আতিকুর রহমান রুমন বলেন,  মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সন্ধ্যায় জিগাতলায় বিডিআর সীমান্ত সম্ভার সিনেমা হলে এসেছেন চলচিত্র দেখতে। সাথে উনার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান ছিলেন।
ধানমন্ডির সীমান্ত সম্ভার সিনেমা হলে ‘প্রোজেক্ট হেল মেরি’ ছবিটি দেখছেন বলে জানান অতিরিক্ত প্রেস সচিব।
ছবিটি ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে।
অতিরিক্ত প্রেস সচিব বলেন,  ছুটির দিনে বিনিদনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী প্রেক্ষাগৃহে ছবি দেখতে এসেছিলেন। ছবি দেখেছেন। ৭টা ১০ শুরু হয়েছে। ১০টায় ১০ শেষ হয়েছে।
২০২৬ সালে মুক্তিপ্রাপ্ত সাইন্স ফিকশন চলচ্চিত্র ‘প্রজেক্ট হেইল মেরি’ (Project Hail Mary), যা অ্যান্ডি উইয়ারের উপন্যাস অবলম্বনে নির্মিত, স্টার সিনেপ্লেক্সের সীমান্ত সম্ভার শাখায় প্রদর্শিত হচ্ছে।
জা ই/ এন জি