রাত ১২:২৮ | শুক্রবার | ২৬ জুন, ২০২৬ | ১২ আষাঢ়, ১৪৩৩, বর্ষাকাল | ১০ মহর্‌রম, ১৪৪৮

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প : বাঁচতে চিৎকার করছেন ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষ

ভেনেজুয়েলায় স্মরণকালের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বুধবার ৭ মাত্রারও বেশি দুটি ভূমিকম্পে শত শত ভবন ধসে পড়েছে। সেগুলোর ভেতর যারা আটকে পড়েছেন তারা এখন বাঁচার আকুতি জানাচ্ছেন।

তিনি বলেছেন, ভূমিকম্প আঘাত হানার এক সেকেন্ডেরও কম সময় আগে গুগলে তিনি সতর্ক বার্তা পান। এর ঠিক সঙ্গে সঙ্গে অত্যন্ত ভয়ঙ্করভাবে সবকিছু কাঁপতে থাকে। তিনি নিজে বেঁচে গেলেও তার আত্মীয় ও প্রতিবেশীরা ভবনের নিচে চাপা পড়েন।

আলজাজিরাকে আলেজান্দ্রো বলেছেন, “সবকিছু ধসে পড়ছিল, যা আপনি অনুভব করতে পারবেন। আমি আমার বাড়ির একটি দেওয়ালে ফাটল দেখি। এটি আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত ছিল।”

তিনি আরও বলেছেন, “যখন আমি আমার দাদিকে আনতে যাচ্ছিলাম। আশপাশের ভবনগুলো পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। দেখে মনে হচ্ছিল এটি কোনো যুদ্ধক্ষেত্রের ছবি। বাড়ির দেওয়াল ভেঙে পড়েছে। আমি শুনতে পাচ্ছিলাম, যারা আটকা পড়েছেন তারা বের হওয়ার জন্য চিৎকার ও শব্দ করছিলেন।”

“ধ্বংসস্তূপের চিত্র ধীরে ধীরে সামনে আসছে। আর নতুনগুলো আগের চেয়ে আরও ভয়ঙ্কর।”— যোগ করেন আলেজান্দ্রো।

 

 

সূত্র: আলজাজিরা

আ ই / এনজি