আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষ্যে তিনি এই শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বার্তায় প্রতিমন্ত্রী দেশের যে সকল সাংবাদিক, লেখক, আলোকচিত্রী ও কলাকুশলী সাহসী ও বস্তুনিষ্ঠভাবে সাংবাদিকতা করছেন, তাদের প্রশংসা করেন।
ইয়াসের খান চৌধুরী বলেন, গণতন্ত্রের শক্তিশালী ভিত্তি নির্মাণে ও রাষ্ট্র গঠনে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ভূমিকা অনস্বীকার্য। একটি স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম সমাজের দর্পণ হিসেবে কাজ করে, যা রাষ্ট্রের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ প্রভাবক হিসেবে কাজ করে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী।
তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে গণমাধ্যমকর্মীদের নিরলস পরিশ্রমের প্রশংসা করে প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন যে সাংবাদিকরা দেশের স্বার্থ সমুন্নত রেখে তাদের লেখনী চালিয়ে যাবেন।
বার্তায় তিনি সাংবাদিকদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।





