বিনোদন ডেস্ক

বড় পর্দায় ‘সুড়ঙ্গ’ দিয়ে যে রাজকীয় অভিষেকের সূচনা করেছিলেন আফরান নিশো, এবারের ঈদে তার সেই জনপ্রিয়তা যেন কয়েক গুণ বেড়ে গেছে। রেদওয়ান রনি পরিচালিত ‘দম: আনটিল দ্য লাস্ট ব্রেথ’ সিনেমাটি ঘিরে দর্শকদের উন্মাদনা এখন তুঙ্গে। বিশেষ করে, প্রথমবারের মতো বড় পর্দায় নিশোর সঙ্গে চঞ্চল চৌধুরীর উপস্থিতি সিনেমাটিকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়।
প্রেস কফারেন্সে নিশো বলেন, ‘আপনারা বিচলিত হবেন না। বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নাই।’

এরপর পূর্জা চেরি বলেন, ‘জোকস অ্যাপার্ট এবং তার চেয়ে বড় কথা হচ্ছে আমি এনগেজড। সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ।’
পেশাদার এই দুই তারকার এমন অকপট স্বীকারোক্তি ও খুনসুটি সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ভাইরাল। কেউ কেউ বলছেন এটি প্রচারণার অংশ, আবার কেউ পূজার ‘এনগেজড’ হওয়ার খবরে খুঁজছেন নতুন সমীকরণ।
এদিকে সারভাইভাল ড্রামা ঘরানার এই সিনেমায় নিশোর জীবনযুদ্ধের পাশাপাশি পূজা চেরির নতুন অবতার দর্শকদের কতটুকু বিমোহিত করতে পারে, সেটাই এখন দেখার বিষয়।





