সকাল ১১:৪৬ | শুক্রবার | ১৯ জুন, ২০২৬ | ৫ আষাঢ়, ১৪৩৩, বর্ষাকাল | ৩ মহর্‌রম, ১৪৪৮

পে স্কেল নিয়ে নতুন যে তথ্য দিলেন অর্থ উপদেষ্টা

এনজি প্রতিবেদন

১৩ জানুয়ারি ২০২৬

 

facebook sharing button
পে স্কেল নিয়ে নতুন যে তথ্য দিলেন অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে পে স্কেল দেওয়া বা না দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

পে-স্কেলের বিষয়ে অর্থ উপদেষ্টা বলেন, নির্বাচনের আগে পে স্কেল দেওয়া বা না দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে পে কমিশন কাজ করছে। কমিশনের রিপোর্ট পাওয়ার পরে পে স্কেল নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বিদেশে কর্মী পাঠানো কথা উল্লেখ করে সালেহউদ্দিন আহমেদ বলেন, বিদেশে পাঠানোর লক্ষ্যে ৬০ হাজার ড্রাইভারকে প্রশিক্ষণ দেওয়া হবে। ভারী এবং হালকা যানবাহন চালানোয় দক্ষতা তৈরিতে এ প্রশিক্ষণ দেওয়া হবে।

জা ই / এনজি