রাত ১:০৯ | শনিবার | ১৭ অক্টোবর, ২০২৬ | ১ কার্তিক, ১৪৩৩, হেমন্তকাল | ৫ জমাদিউল আউয়াল, ১৪৪৮

পাকিস্তান সরকারের আমন্ত্রণে ইসলামাবাদ সফরে বাংলাদেশের সাংস্কৃতিক দল

নিজস্ব প্রতিবেদক

১৬ অক্টোবর, ২০২৬

 

 

 

 

দ্বিপক্ষীয় সাংস্কৃতিক বিনিময় চুক্তির আওতায় পাকিস্তান সরকারের আমন্ত্রণে চারদিনের সফরে আজ ইসলামাবাদে পৌঁছেছে বাংলাদেশের একটি সাংস্কৃতিক দল।

শুক্রবার সরকারি তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।

ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরের স্টেট লাউঞ্জে বাংলাদেশের সাংস্কৃতিক দলকে ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানান পাকিস্তান ন্যাশনাল কাউন্সিল অব দ্য আর্টসের (পিএনসিএ) মহাপরিচালক মাহমুদ আইউব জামালি। এ সময় পাকিস্তানের ন্যাশনাল হেরিটেজ ও সংস্কৃতি মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ হাইকমিশনের পক্ষে সাংস্কৃতিক দলকে স্বাগত জানান উপহাইকমিশনার ফজলে লোহানী বাবু।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মিজানুর রহমানের নেতৃত্বে দেশটিতে সফররত সাংস্কৃতিক দলে বাংলাদেশের স্বনামধন্য কণ্ঠশিল্পী, নৃত্যশিল্পী ও সংগীতশিল্পীরা রয়েছেন।

ফা আ/ এনজিfacebook sharing button
messenger sharing button
twitter sharing button
whatsapp sharing button