রাত ১১:৩৬ | রবিবার | ২০ সেপ্টেম্বর, ২০২৬ | ৫ আশ্বিন, ১৪৩৩, শরৎকাল | ৮ রবিউস সানি, ১৪৪৮

তেজগাঁও কার্যালয়ে প্রথমবার অফিস করলেন তারেক রহমান, খোঁজ নিলেন কর্মীদের

বাসস

 ২১ ফেব্রুয়ারি ২০২৬

রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করেন তারেক রহমান। আজ শনিবার সকালে

 

 

দায়িত্ব নেওয়ার পর আজ শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রথম অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারপ্রধান হিসেবে এটি তাঁর তৃতীয় কর্মদিবস।

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর গত বুধ ও বৃহস্পতিবার তিনি সচিবালয়ে অফিস করেন।

প্রধানমন্ত্রী আজ শনিবার সকাল ১০টা ১০ মিনিটে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করতে আসেন।

কার্যালয়ের মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

প্রধানমন্ত্রী তারেক রহমান কার্যালয়ের পুরোনো অনেক কর্মকর্তা ও কর্মচারীর নাম ধরে কাছে ডেকে কথা বলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান একটি স্বর্ণচাঁপা ফুলের চারা কার্যালয় চত্বরে রোপণ করেন
প্রধানমন্ত্রী তারেক রহমান একটি স্বর্ণচাঁপা ফুলের চারা কার্যালয় চত্বরে রোপণ করেনছবি: বিএনপির মিডিয়া সেল

 

কার্যালয়ে ঢুকে প্রধানমন্ত্রী একটি স্বর্ণচাঁপা ফুলের চারা কার্যালয় চত্বরে রোপণ করেন। তিনি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বিশেষ মোনাজাত করেন।

এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলামসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তারেক রহমান মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করেন।

তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিনি এ ডাকটিকিট উন্মোচন করেন।

 

 

জা ই / এনজি