ভোর ৫:২৭ | মঙ্গলবার | ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৭ আশ্বিন, ১৪৩৩, শরৎকাল | ১০ রবিউস সানি, ১৪৪৮

তারেক রহমানের সঙ্গে জাতীয় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

০৪ জানুয়ারি ২০২৬

 

 

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান-এর সাথে জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ সাক্ষাৎ করেন।

রবিবার সন্ধ্যায় (৪ জানুয়ারি ২০২৬) রাজধানীর গুলশানে দলের চেয়ারপার্সন কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন-জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, ব্যবস্থাপনা কমিটির সদস্য– কবি আবদুল হাই শিকদার, সৈয়দ আবদাল আহমেদ, কাদের গনি চৌধুরী, কেএম মহসীন ও জাহিদুল ইসলাম রনি।

এছাড়া আরও উপস্থিত ছিলেন– জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য আতিকুর রহমান রুমন।
জা ই / এনজি