রাত ১০:০৩ | রবিবার | ২০ সেপ্টেম্বর, ২০২৬ | ৫ আশ্বিন, ১৪৩৩, শরৎকাল | ৮ রবিউস সানি, ১৪৪৮

চবির ‘এ’ ইউনিটের ফল প্রকাশ, পাস ৫২.৩৯ শতাংশ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক চবি
০৭ জানুয়ারি ২০২৬

 

 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রথম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের সাধারণ আসনের ফল প্রকাশ করেছে প্রশাসন। বুধবার (৭ জানুয়ারি) বিকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।

জানা যায়, ‘এ’ ইউনিটের অধীনে রয়েছে বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং এবং মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদ। ‘এ’ ইউনিটে’ মোট সাধারণ আসন রয়েছে ১ হাজার ৯৩টি। এরমধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ৭৯ হাজার ৯২৪ জন শিক্ষার্থী, যা মোট আবেদনকারীর প্রায় ৯১ দশমিক ১৪ শতাংশ। ভর্তি পরীক্ষায় পাস করেছে ৫২.৩৯ শতাংশ শিক্ষার্থী।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কমিটির সদস্যসচিব এস এম আকবর হোসাইন বলেন, ‘এ ইউনিটে পাসের হার ৫২.৩৯ শতাংশ। পর্যায়ক্রমে দ্রুত অন্য ইউনিটগুলোর ফল প্রকাশ করা হবে।’

 

 

জ উ / এনজি