সকাল ৯:৫৫ | বুধবার | ৫ আগস্ট, ২০২৬ | ২১ শ্রাবণ, ১৪৩৩, বর্ষাকাল | ২১ সফর, ১৪৪৮

গণঅভ্যুত্থান করে সরকারকে পালাতে বাধ্য করতে ভোট লাগেনা, দলও লাগেনা —–মঞ্জু

মতামত

 

মজিবুর রহমান মঞ্জু

১৫ এপ্রিল ২০২৬

 

 

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, ক্ষমতায় বসতে হলে দল লাগে, ভোট লাগে। কিন্তু গণঅভ্যুত্থান করে সরকারকে পালাতে বাধ্য করতে ভোট লাগেনা, দলও লাগেনা।

মঙ্গলবার ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন।এবি পার্টির চেয়ারম্যান বলেন, ‘নাহিদ-আসিফ-হাসনাত-সারজিসরা যখন ঢাকা ব্লকেড-এর ডাক দিয়েছিল তখন তাদের ভোট, দল কিছুই ছিলনা। জুলাই অভ্যুত্থানের সময় তারেক রহমান ও সালাহউদ্দিন আহমদরা দেশেই ছিলেন না। মির্জা ফখরুল ইসলাম আলমগীরতো বলেছিলেন ‘ছাত্রদের আন্দোলনের সাথে আমাদের কোন সম্পর্ক নাই’। বিএনপি নেতা আমীর খসরু, রুহুল কবির রিজভীসহ হাজার হাজার নেতা-কর্মীরা জেলে ছিল।

জামায়াত-শিবির ছিল নিষিদ্ধ দল। জামায়াতের নায়েবে আমীর ডা. আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ারসহ শত শত নেতাকর্মী ছিল বন্দী। আমি, ব‍্যারিস্টার আন্দালিব পার্থ, নুরুল হক নুরসহ অন‍্যান‍্য আমরা অনেকেই রিমান্ডে ছিলাম। জোনায়েদ সাকি, মাহমুদুর রহমান মান্না ভাই ছিল আত্মগোপনে।আমাদের সবার উপস্থিতি ছাড়াই ছাত্ররা গণঅভ্যুত্থান সফল করতে পেরেছে।

সুতরাং কার ভোটের সংখ‍্যা কত, কে কত বড় দল, পার্লামেন্টে কার কত সিট, এসবের বাহাদুরি করে লাভ নাই। গণঅভ্যুত্থানের জন‍্য এসবের কোন মূল্য নাই! জুলাই এটাই জানান দিয়ে গেছে। প্রয়োজনে আবার জানান দিবে।’

 

লেখক ; চেয়ারপার্সন, আমার বাংলাদেশ পার্টি ।

জা ই/ এনজি