সন্ধ্যা ৭:১৩ | শনিবার | ১৬ মে, ২০২৬ | ২ জ্যৈষ্ঠ, ১৪৩৩, গ্রীষ্মকাল | ২৮ জিলকদ, ১৪৪৭

কেমন শাস্তি পাচ্ছেন ফখর, রায় শোনার অপেক্ষায় পিসিবি

স্পোর্টস ডেস্ক

পাকিস্তান সুপার লিগে বল টেম্পারিংয়ের ধাক্কা লেগেছে। অভিযোগ আনা হয়েছে লাহোর কালান্দার্সের বিপক্ষে। এই অপকর্মের জন্য অভিযুক্ত হয়েছেন তাদের ক্রিকেটার ফখর জামানকে। গতকাল (রোববার) রাতে করাচি কিংসের বিপক্ষে লাহোরের ম্যাচে এই ঘটনা ঘটে।

পরে পাকিস্তান ক্রিকেট বোর্ড এক বিবৃতি দিয়েছে, ‘ম্যাচ রেফারি রোশান মহানামার অধীনে অনুষ্ঠিত ডিসিপ্লিনারি শুনানিতে নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন ফখর জামান। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আরেকটি শুনানি অনুষ্ঠিত হবে, যার পর ম্যাচ রেফারি তার চূড়ান্ত রায় জানাবেন।’

লেভেল ৩-এর অপরাধে দোষী সাব্যস্ত হলে ফখরকে কমপক্ষে এক ম্যাচের নিষেধাজ্ঞার কবলে পড়তে হতে পারে।

ঘটনা ঘটে করাচির ইনিংসের শেষ ওভারের আগে, যখন জয়ের জন্য তাদের প্রয়োজন ছিল ১৪ রান। ওই ওভারের আগে লাহোর অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি, ফখর ও রউফ একত্রিত হন। বল নিয়ে নাড়াচাড়া করতে করতে কথা বলার এক ফাঁকে বলে নখ দিয়ে আঁচড় কাটতে থাকেন ফখর।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ঘটনা সম্পর্কে জানতে চাইলে অধিনায়ক শাহীন বললেন, ‘আমি এটা সম্পর্কে জানি না। আমরা কথা বলব।’ পাঁচ রান কেন কাঁটল, জানেন না তিনি, ‘পাঁচ রানের শাস্তি, কিন্তু আমরা কিছু বলতে পারছি না। আমরা দেখব (আম্পায়াররা কী বলেন)।’

 

শা হা / এনজি