রাত ১২:৩০ | শুক্রবার | ৩ জুলাই, ২০২৬ | ১৯ আষাঢ়, ১৪৩৩, বর্ষাকাল | ১৭ মহর্‌রম, ১৪৪৮

এক মঞ্চে পূজা-প্রীতম-জেফার, দেখা যাবে ঘরে বসেই

প্রীতম হাসান, পূজা চেরী ও জেফার রহমান—তিনজনই এ প্রজন্মের তারকা। গানে-অভিনয়ে মানুষকে মাতিয়ে রেখেছেন। তাদের নতুন কাজ নিয়ে দর্শকের মনে আগ্রহ বেশ। আবার লাইভ পারফর্মেন্স দেখার আগ্রহও কম নয়।

এবার এনটিভির পর্দায় দেখা যাবে অনুষ্ঠানটি। আগামীকাল চ্যানেলটির প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে প্রচারিত হবে ‘সোনালী সন্ধ্যা’। রাফসান ও তাবাসসুম প্রিয়াঙ্কার উপস্থাপনায় অনুষ্ঠানটিতে প্রীতম, জেফার ও পূজা ছাড়াও পারফর্ম করতে দেখা যাবে প্রতীক হাসান, তমা মির্জাসহ অনেককে।

 

 

ফা আ/ এনজি