বৃহস্পতিবার (২ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সপ্তম দিনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে বলেন, “আজ একাধিক জাতীয় দৈনিকে ইলিয়াস আলীর গুম নিয়ে বিস্ফোরক তথ্য প্রকাশিত হয়েছে। সংবাদমাধ্যমে এসেছে— বনানী থেকে তাকে তুলে নেওয়া হয়, এরপর সদর দফতরে রাখা হয় এবং ধলেশ্বরীতে লাশ ফেলা হয়। এ ঘটনায় যে অপরাধ হয়েছে, এটা আন্তর্জাতিক অপরাধ, মানবতাবিরোধী অপরাধের কাজ।”
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে দুলু আরও বলেন, “আমার প্রশ্ন হলো, মানুষ কতটুকু নিষ্ঠুর হলে এই কাজটা করতে পারে? আমার মনে হয় পৃথিবীর সমস্ত ইতিহাস এখানে ফেল করবে। কারণ শেখ হাসিনা যে কী ধরনের অভিনেত্রী ছিলেন, তার নির্দেশ ছাড়া এই ঘটনা ঘটেনি।”
ইলিয়াস আলীর স্ত্রীকে আইনি ও সংসদীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়ে স্পিকার বলেন, “আমি তাহসিনা রুশদীরকে অনুরোধ জানাবো— আপনি যদি এই ব্যাপারে কোনও পদক্ষেপ নিতে চান, তবে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে একটি লিখিত নোটিশ দিতে পারেন। তাছাড়া এই ধরনের একটি গুরুত্বপূর্ণ বিষয়ের ফয়সালা করার জন্য আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ইতোমধ্যে সমসাময়িক ঘটনাগুলোতে ব্যবস্থা নিচ্ছে।”
ইলিয়াস আলীকে দেশের উদীয়মান ও জনপ্রিয় রাজনৈতিক নেতা আখ্যা দিয়ে স্পিকার আরও বলেন, “ইলিয়াস আলী আমাদের অত্যন্ত প্রিয় স্বজন ও এদেশের একজন অত্যন্ত জনপ্রিয় রাজনৈতিক নেতা ছিলেন। তার হত্যাকাণ্ড এভাবে বিচারহীন (আনপানিশড) থেকে যাবে না। এ ব্যাপারে নিশ্চয়ই এই সংসদ এবং স্বরাষ্ট্রমন্ত্রী সবাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন
জা ই/ এনজি






