রাত ৯:০০ | বুধবার | ২৫ নভেম্বর, ২০২৬ | ১০ অগ্রহায়ণ, ১৪৩৩, হেমন্তকাল | ১৪ জমাদিউস সানি, ১৪৪৮

ইনিংস ব্যবধানে হারে বাংলাদেশের ‘ফিফটি’, শীর্ষে কোন দল?

স্পোর্টস ডেস্ক

ইনিংস ও ২১৯ রানের ব্যবধানে বাংলাদেশ হেরে গেল সেঞ্চুরিয়ন টেস্ট। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ইনিংসেই ব্যাট হাতে ব্যর্থ হয়েছে তারা। প্রথম ইনিংসে ৯১ রানের পর দ্বিতীয়টিতে ১৮৪ রানে অলআউট হয়েছে। এই পরাজয়ে বাংলাদেশ এক অবাঞ্ছিত মাইলফলকে নাম লিখিয়েছে।

টেস্টে ইনিংস ব্যবধানে সবচেয়ে বেশি ৬৬ বার হেরেছে ইংল্যান্ড। বাংলাদেশের মতোই ৫০ বার ইনিংসে পরাজিত হয়েছে নিউজিল্যান্ড। ৪৯ ও ৪৭টি টেস্টে ইনিংস ব্যবধানে হেরে চার ও পাঁচে ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ড।

 

 

 

কা হি/ এনজি