আন্তর্জাতিক ডেস্ক
সংবাদমাধ্যম আলজাজিরা বাংলাদেশ সময় সোমবার (২৬ অক্টোবর) ভোর সোয়া ৬টার দিকে জানায়, ব্রাজিলের নির্বাচন কমিশন জানিয়েছে, এখন পর্যন্ত ৯৯ শতাংশ ব্যালট গণনা হয়েছে। এরমধ্যে লুলা পেয়েছেন ৫১ দশমিক ৭৫ শতাংশ ভোট। অপরদিকে ফ্লাভিও বলসোনারো পেয়েছেন ৪৮ দশমিক ২৫ শতাংশ ভোট। যা প্রদর্শন করছে তাদের মধ্যে অত্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে।
আলজাজিরা আরও জানায়, খুব বেশি ব্যবধান না হওয়ায় দুই প্রেসিডেন্ট প্রতিদ্বন্দ্বি শিবিরেই চরম উৎকণ্ঠা দেখা দিয়েছিল। ফলে দুই পক্ষকেই শেষ পর্যন্ত অপেক্ষা করতে হয়।
ফ্লাভিও বোলসোনারোর বাবা জেয়ার বোলসোনারে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট ছিলেন। তাকে গতবার হারিয়ে প্রেসিডেন্ট হন বামপন্থি লুলা দ্য সিলভা।
গত ৪ অক্টোবর দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন হয়। কিন্তু কোনো প্রার্থী এককভাবে ৫০ শতাংশ ভোট না পাওয়ায় তা রানঅফে গড়ায়। রানঅফে প্রতিদ্বন্দ্বিতা করেন সর্বোচ্চ ও দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া দুই প্রার্থী।
ওইদিনের নির্বাচনে ফ্লাভিও সর্বোচ্চ ভোট পেয়ে প্রথম হয়েছিলেন। আর লুলা হয়েছিলেন দ্বিতীয়। তবে রানঅফে তিনি ফ্লাভিওকে হারিয়ে দিয়েছেন।
সূত্র: বিবিসি, আলজাজিরা, রয়টার্স
আ ই/ এনজি






