সকাল ৭:৫৭ | শুক্রবার | ১৯ জুন, ২০২৬ | ৫ আষাঢ়, ১৪৩৩, বর্ষাকাল | ৩ মহর্‌রম, ১৪৪৮

আগামীকাল বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন তারেক রহমান

জ্যেষ্ঠ প্রতিবেদক

আগামীকাল শনিবার বিএনপির নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (৩ এপ্রিল) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার রাত ৮টা ৩০ মিনিটে গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

এর আগে সর্বশেষ গত ৯ জানুয়ারি বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

জানা গেছে, স্থায়ী কমিটির বৈঠকে স্থগিত থাকা একটি ও একটি উপ নিবাচন, স্থানীয় সরকার নিবাচন, সংসদে সংরক্ষিত মহিলা সদস্য, জুলাই সনদ ও গনভোট ইস্যুতে বিরোধীদের মোকাবেলায় করণীয়, জ¦ালানী সংকটসহ দেশের সবশেষ বিষয়াদি নিয়ে আলোচনা হবে। এছাড়া দলের অঙ্গ সংগঠনের কমিটি গঠন ইস্যু নিয়েও আলোচনা হবে বলে জানা গেছে।

জা ই / এনজি