বিনোদন ডেস্ক
তবে তিনি ভিন্ন এক অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, ‘সারপ্রাইজিংলি এই ক্ষেত্রে আপনি সরাসরি ডিরেক্টরদের বা অথোরিটিদের ইন্ডিকেট করতে পারবেন না। কারণ আমিও এরকম অনেক দেখেছি যে মেয়েরা কি পরিমাণ ডেসপারেট, তারা কিন্তু আগে নক করে।’ জেবিনের মতে, শুধুমাত্র ডেসপারেট হয়ে বা কম্প্রোমাইজ করে কাজ পাওয়া সম্ভব নয়, কারণ পরিচালকের কাছে তার কাজ ও চরিত্রটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
‘কক্সবাজার ও আইফোন’ বিতর্ক মিডিয়াতে বহুল প্রচলিত ‘কক্সবাজার অ্যান্ড আইফোন’ শব্দযুগল নিয়ে জেবিন তার ব্যক্তিগত অবস্থান পরিষ্কার করেন। তিনি জানান, নেতিবাচক মন্তব্যের ভয়ে তিনি তার ব্যক্তিগত অর্জনের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন না।
জেবিন বলেন, ‘মানুষ এটা দেখে না যে একটা মানুষ কতটা স্ট্রাগল বা হার্ড ওয়ার্ক করছে। মিডিয়াতে কাজ করা একটা মেয়ে দিনে মিনিমাম ১০ থেকে ১৫ হাজার টাকা আর্ন করে। মাসে যদি ১৫-২০ দিন শুটিং থাকে, তবে সে যথেষ্ট টাকা আয় করে।’
দুবাই শেখ ও বিদেশ ভ্রমণ বিদেশে ভ্রমণ করলেই অভিনেত্রীদের জড়িয়ে নানা মুখরোচক গল্প তৈরি হয়। বিশেষ করে দুবাই সফর নিয়ে শিরতাজ জেবিন বলেন, ‘আমি থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং দুবাই গিয়েছি। কিন্তু আমি তো কোনো শেখ দেখিইনি! আমি আমার ফ্রেন্ডকে বলছিলাম, ‘শেখ শেখ যে শুনি, এরা আসলে কই থাকে? এদের কই পাওয়া যায়?’





