সন্ধ্যা ৭:১০ | শুক্রবার | ২০ নভেম্বর, ২০২৬ | ৫ অগ্রহায়ণ, ১৪৩৩, হেমন্তকাল | ৯ জমাদিউস সানি, ১৪৪৮

ছেলের বাবা হলেন সামান্থা রুথ প্রভু ও নির্মাতা রাজ

বিনোদন ডেস্ক

২০ নভেম্বর ২০২৬

 

 

নতুন অতিথির আগমনে আনন্দে ভাসছেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ও নির্মাতা রাজ নিদিমোরু। ১৯ নভেম্বর প্রথম সন্তানের মা-বাবা হয়েছেন তারা। এক দিন পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলের জন্মের খবর জানালেন অভিনেত্রী।  

খবরটি প্রকাশের পরপরই তারকারা শুভেচ্ছা জানাতে শুরু করেন। অভিনেতা বরুণ ধাওয়ান অভিনন্দন জানান। অভিনেত্রী তামান্না ভাটিয়াও ভালোবাসা প্রকাশ করেন।

২০২৪ সালে সামান্থা ও রাজকে একসঙ্গে বিভিন্ন জায়গায় দেখা যাওয়ার পর তাদের প্রেমের গুঞ্জন শুরু হয়। পরে অভিনেত্রী নিজেই সম্পর্কের বিষয়টি নিশ্চিত করেন। ২০২৫ সালের ডিসেম্বরে বিয়ে করেন তারা।

 

 

ফা আ/ এনজি