রাত ১০:০৯ | শুক্রবার | ২০ নভেম্বর, ২০২৬ | ৫ অগ্রহায়ণ, ১৪৩৩, হেমন্তকাল | ৯ জমাদিউস সানি, ১৪৪৮

অস্ট্রেলিয়া সফরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক

অস্ট্রেলিয়া সফরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন জামায়াত আমির

অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরের উদ্দেশে ২০ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ঢাকা ত্যাগ করেছেন।

সফরকালে আমীরে জামায়াত অস্ট্রেলিয়া সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গের সাথে বৈঠক করবেন এবং প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। এছাড়াও মালয়েশিয়ায় প্রবাসীদের কর্মসূচিতে অংশগ্রহণ করবেন তিনি।

আমিরে জামায়াতের সফরসঙ্গী হিসেবে রয়েছেন- ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান ও বিরোধীদলীয় নেতার এপিএস মুহাম্মদ নজরুল ইসলাম।

আগামী ২৬ নভেম্বর বিরোধীদলীয় নেতা দেশে ফিরবেন।

 

 

জা ই/ এনজি