রাত ১০:০৯ | শুক্রবার | ২০ নভেম্বর, ২০২৬ | ৫ অগ্রহায়ণ, ১৪৩৩, হেমন্তকাল | ৯ জমাদিউস সানি, ১৪৪৮

রোহিঙ্গা গণহত্যা-  আন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমার

২০১৭ সালে ‘বিদ্রোহ দমন’-এর নামে জাতিগত সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে মিয়ানমারের সেনাবাহিনীর ভয়াবহ অভিযানকে ‘গণহত্যামূলক’ উল্লেখ করে যে রায় দিয়েছে বিশ্ব আদালত (ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস- আইসিজে), তা ‘ন্যায়সঙ্গত নয়’ বলে মনে করে মিয়ানমার।

“সুতরাং এটি সর্বসম্মত সিদ্ধান্ত ছিল না এবং আমি বলব, এটি ন্যায়সংগতও নয়।”

২০১৭ সালের আগস্ট মাসের প্রথম দিকে রাখাইনে কয়েকটি পুলিশ স্টেশন ও সেনা ছাউনিতে একযোগে বোমা বিস্ফোরণ হয়। পরে সেই বিস্ফোরণের দায় স্বীকার করে রোহিঙ্গা সশস্ত্রগোষ্ঠী আরকান স্যালভেশন আর্মি (আরসা)।

রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত নৃশংসতার ঘটনায় গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগে ২০১৯ সালের নভেম্বরে মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে মামলা করে আফ্রিকার দেশ গাম্বিয়া। সেই মামলার রায় ঘোষণা হয়েছে গতকাল ১৯ নভেম্বর।

 

 

 

আ ই/ এনজি