রাত ১২:৫১ | শনিবার | ২৪ অক্টোবর, ২০২৬ | ৮ কার্তিক, ১৪৩৩, হেমন্তকাল | ১২ জমাদিউল আউয়াল, ১৪৪৮

‘অন্য রূপে’ ভাবনা

সামাজিক মাধ্যমে বেশ সরব অভিনেত্রী ও মডেল আশনা হাবিব ভাবনা। স্বাভাবিকভাবে নিজের স্টাইল নিয়ে প্রায়ই আলোচনায় থাকেন তিনি। বিশেষ করে তার খোলামেলা অবতার প্রায়ই আলোচনার কেন্দ্রে চলে আসে নেটিজেনদের কাছে। কখনো ট্র্যাডিশনাল লুকে, আবার কখনো আধুনিক-ওয়েস্টার্ন লুকেও দেখা মেলে তার। তবে শুক্রবার এলে দিনটা হয়ে ওঠে তার কাছে বিশেষ। 

শাড়িতে আশনা হাবিব ভাবনা। ছবি- ফেসবুক।

মূলত, শুক্রবারে চেনা ছকের বাইরেও আরও একটা অবতারে দেখা মেলে তার। কখনো বোরকা, হিজাব পরে এসে ধর্মীয় লেবাসে ভক্তদের চমকে দেন অভিনেত্রী। বলে রাখা ভালো, কাজের পাশাপাশি সমান তালে ধর্মে-কর্মেও বেশ সচেতন ভাবনা।

আশনা হাবিব ভাবনা যখন ওমরাহ পালনে গিয়েছিলেন। ছবি- ফেসবুক।

এরপর বেশ কয়েকটি শুক্রবার গিয়েছে ঠিকই, তবে গত ২ অক্টোবর (শুক্রবার) দুপুরে একটি মসজিদ প্রাঙ্গন থেকে দাঁড়িয়ে ছবি প্রকাশ করেছিলেন ভাবনা। নিয়মানুযায়ী তার পরনে এদিনও ছিল ধর্মীয় পোশাক।

আজ ২৩ অক্টোবর, শুক্রবার। এদিনও ব্যতিক্রম হলো না। হিজাব পরে ভক্তদের মাঝে মেলে ধরলেন নিজেকে। একটি মসজিদ প্রাঙ্গণ থেকে তার ছবি। পরনে সাদা হিজাব। সম্ভবত জুমআর নামাজ শেষে নিজেকে ফ্রেমবন্দি করেছিলেন ভাবনা। অপর একটি ছবিতে ভাবনাকে দেখা যায় অন্য একটি হিজাব পরহিত অবস্থায়। বাবা ও ফুপুর সঙ্গে গল্প করছেন। ভাবনার সামাজিক মাধ্যম পেজ থেকে এডমিন উল্লেখ করেন, ‘শুক্রবারে ভাবনা আপু তার বাবা ও ফুপুর সাথে’। উল্লেখিত এই ছবির মন্তব্যঘরে ছিল ভক্তদের প্রশংসা।

সাদা হিজাবে আশনা হাবিব ভাবনা। ছবি-ফেসবুক।

তবে তার হিজাব পরা একক ছবিতে কিছু নেটিজেনদের তীর্যক মন্তব্য দেখা গেছে। শুক্রবার এলেই কেন তার ভোলবদল- টানা হয়েছে এমন প্রসঙ্গ।

অন্যান্য দিনগুলোতে তার স্বাভাবিক, খোলামেলা রূপ নিয়ে নেটিজেনদের মধ্যে আলোচনা কম হয় না। স্টাইলিশ, ওয়েস্টার্ন লুকেই তাকে দেখা যায় বেশি। বিশেষ করে তার উল্লেখযোগ্য কিছু বোল্ড লুক ইতোপূর্বে বহুবার আলোচনায় এসেছে। তবে সপ্তাহের এই বিশেষ দিনে ধর্মীয় লেবাস ও তার কর্মকাণ্ড নিয়ে নেটিজেনদের একটি বড় অংশ নানা মন্তব্য করে বসেন।

স্টাইলিশ লুকে আশনা হাবিব ভাবনা। ছবি- ফেসবুক।

এসব নিয়ে অবশ্য মাথা ঘামাননা ভাবনা। নিজের কাজেই বরং মন দেন। সময় বলে দেয় কখন তাকে কী দায়িত্ব পালন করতে হবে। শুটিং ফটোশুট নিয়ে ব্যস্ত থাকলেও কাজের ফাঁকে যে নিজের ধর্ম ও আচার পালনের চেষ্টা করেন, তা নিয়ে অবশ্য ইতিবাচক অভিনেত্রীর ভক্তরা।

 

 

 

ফা আ / এনজি